Full premium theme for CMS
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
Блогът Web EKM Blog очаквайте скоро..
[কবি'র মত্যুতে কবি'র কবিতা দিয়েই তাঁকে জানাই শ্রদ্ধা-সম্পাদক]
ওরা চল্লিশজন কিংবা আরো বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে- রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়
ভাষার জন্য, মাতৃভাষার জন্য- বাংলার জন্য।
যারা প্রাণ দিয়েছে ওখানে
একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য
আলাওলের ঐতিহ্য
কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের
সাহিত্য ও কবিতার জন্য-
যারা প্রাণ দিয়েছে ওখানে
পলাশপুরের মকবুল আহমদের
পুঁথির জন্য-
রমেশ শীলের গাথার জন্য,
জসিমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাটের’ জন্য।
যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল
নজরুলের ‘খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।’
এ দুটি লাইনের জন্য
.....
যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল
শতাব্দীর সভ্যতার
সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ,
সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে
আমরা সেখানে কাঁদতে আসিনি।
যারা গুলিভর্তি রাইফেল নিয়ে এসেছিলো ওখানে
যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে
আমরা তাদের কাছে
ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।
আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।
মাহবুব উল আলম চৌধুরী (চট্টগ্রাম, সন্ধ্যে ৭ টা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২) নির্বাচিত অংশ